504
দক্ষিণ সুরমা উপজেলা যুবদলের আওতাধীন ১০টি ইউনিয়ন যুবদলের কমিটি বিলুপ্ত করা হয়েছে। আজ ১০ অক্টোবর রোববার দক্ষিণ সুরমার বরইকান্দিস্থ অস্থায়ী কার্যালয়ে উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
দক্ষিণ সুরমা উপজেলা যুবদলের আহবায়ক বাবর আহমদ রণির সভাপতিত্বে ও সিনিয়র যুগ্ম আহবায়ক মকসুদুল করিম নুহেলের পরিচালনায় সভায় উপস্থিত ছিলেন দক্ষিণ সুরমা উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক কাওসার আহমদ নামর, আনাহার আহমদ মারনুছ, শাহেল আহমদ, রায়হান আলম, সামিম আহমদ নাজির, ফয়ছল আহমদ বাবলু, মিছবা উদ্দিন, নুরুল হোসেন সুজন প্রমুখ।
সভায় দক্ষিণ সুরমা উপজেলার ১০টি ইউনিয়নে শীগ্রই নতুন কমিটি গঠন করার সিদ্ধান্ত গৃহিত হয়।
