সিলেট জালালাবাদ গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন সিস্টেম লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন প্রকৌশলী শোয়েব আহমেদ মতিন।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বিদ্যুৎ, জ্বালানী ও খনিজ সম্পদ মন্ত্রণালয়, বাংলাদেশ তৈল গ্যাস ও খনিজ সম্পদ করপোরেশন (পেট্রোবাংলা) নিয়োগ ও পদোন্নতি বিভাগের এক আদেশে সিলেট জালালাবাদ গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন সিস্টেম লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ( চলিত দায়িত্ব ) হিসেবে পদোন্নতি পান প্রকৌশলী শোয়েব আহমেদ মতিন।
প্রকৌশলী শোয়েব আহমেদ মতিন ১৯৮৮ সালের ১৭ ই নভেম্বর সিলেট জালালাবাদ গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন সিস্টেম লিমিটেড এ এসিসট্যান্ট ইঞ্জিনিয়ার হিসেবে চাকরিতে যোগদান করেন। তিনি সিলেটের গোলাপগঞ্জ উপজেলা ভাদেশ্বর ইউনিয়নের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারের সন্তান। তাঁর পিতা ছিলেন সাবেক উপ- সচিব মরহুম আবদুল মতিন এবং মাতা মরহুমা রাজিয়া খাতুন ছিলেন সিলেট সরকারি মহিলা কলেজের রাষ্ট্রবিজ্ঞানের প্রাক্তন অধ্যাপিকা। ব্যক্তিগত জীবনে তিনি বিবাহিত এবং এক পুত্র ও এক কন্যা সন্তানের জনক।
চাকরি জীবনের প্রায় ৩২ বছরে তিনি বিভিন্ন ধাপ সফলতার সহিত পাড়ি দিয়ে সর্বশেষ তিনি সিলেট জালালাবাদ গ্যাস এর ব্যবস্থাপনা পরিচালক পদে পদোন্নতি পেয়েছেন। সোমবার ব্যবস্থাপনা পরিচালক হিসাবে তিনি দায়িত্ব গ্রহণ করেন।তিনি সকলের কাছে দোয়া চেয়েছেন।
