178
জকিগঞ্জ উপজেলা জাতীয় পার্টির নেতা রিয়াজ উদ্দিনের অকাল মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন জাপা নেতৃবৃন্দ। আজ বৃহষ্পতিবার এক যুক্ত শোক বার্তায় মরহুমের আত্মার মাগফিরাত কামনা করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন জকিগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও জকিগঞ্জ উপজেলা জাপা আহবায়ক আলহাজ সাব্বির আহমদ, জকিগঞ্জ উপজেলা জাপা সদস্য সচিব হেলাল উদ্দিন লস্কর, জাপা নেতা মুহিবুর রহম, মোঃ মইনুল হক, আব্দুল মুকিত মুকুল মেম্বার, জাপা নেতা ফারুক আহমদ লোদী, কামাল আহমদ, মোস্তফা কামাল, হোসাইন আহমদ, আব্দুর রহমান, আজমল হোসেন, আব্দুল মালিক কমর উদ্দিন, ছালিক আহমদ,ফজল আহমদ,কয়েছ আহমদ মেম্বার, আব্দুর রউফ,ছাত্র সমাজ নেতা আজমল হোসেন, আফজল চৌধুরী, প্রমূখ।
