শায়েস্তাগঞ্জে মাদক মামলার সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

by News Room

নিউজ ডেস্ক:
হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে মাদক মামলায় সাজাপ্রাপ্ত মো. রুমেল মিয়া (৩২) নামের এক পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত রুমেল শায়েস্তাগঞ্জ উপজেলার নিজগাও গ্রামের মৃত মকসুদ আলীর ছেলে।

শনিবার (৪ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার নিজগাও গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। সে এলাকার চিহিৃত মাদক ব্যবসায়ী ও মাদক আইনের একটি মামলায় এক বছর দুই মাসের সাজাপ্রাপ্ত আসামি। সে দীর্ঘদিন থেকে পলাতক ছিল।

শায়েস্তাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অজয় চন্দ্র দেব জানান, গ্রেপ্তার আসামি একটি মামলায় সাজাপ্রাপ্ত হয়ে দীর্ঘদিন যাবত পলাতক ছিল।

You may also like

Leave a Comment