সিলেটে কার-মোটরসাইকেল সংঘর্ষে কলেজছাত্র নিহত

by News Room

নিউজ ডেস্ক:
সিলেট নগরীতে একটি প্রাইভেট কার ও মোটরসাইকেলের মুখামুখি সংঘর্ষে সাব্বির আহমদ (২৪) নামের এক কলেজ শিক্ষার্থী নিহত গেছে।

নিহত সাব্বির আহমদ সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার সৈয়দপুর-শাহারপাড়া ইউনিয়নের সৈয়দপুর গোয়ালগাঁও গ্রামের মৃত আশিক মিয়ার ছেলে। সে মদন মোহন কলেজের অর্থনীতি বিভাগের ৪র্থ বর্ষের অর্নাসের ছাত্র।

শুক্রবার রাতে সিলেট শহরের হাউজিং এষ্টেট এলাকায় এ দুর্ঘটনাটি ঘটেছে।

নিহতের স্বজনরা জানান, সাব্বির আহমদ তাঁর বোনের বাসা নগরীর হাউজিং এস্ট এলাকা থেকে মোটরসাইকেল নিয়ে বের হয় আম্বারখানার উদেশ্যে। এসময় ওই এলাকার ৫ নং লেকে দ্রুতগামী একটি প্রাইভেট কারের সঙ্গে মোটরসাইকেল সংঘর্ষ বাঁধে। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।

সাব্বির আহমদের বড় ভাই মাহবুবুর রহমান বলেন, আমার ভাই খুবই শান্ত প্রকৃতির ছিল। লেখাপড়ার পাশাপাশি সে একটি বেসরকারি ডেন্টা সেন্টারে চাকুরি করতো। তাঁর ভাইয়ের ময়নাতদন্তের প্রক্রিয়া চলছে।

বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট মহানগর পুলিশের বিমানবন্দর থানার ওসি খান মো. মাঈনুল জাকির।

You may also like

Leave a Comment