দক্ষিণ সুরমা ও বালাগঞ্জ উপজেলা যুবদলের যৌথ উদ্দ্যোগে অসুস্থ নেতৃবৃন্দের সুস্থতা কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৫ এপ্রিল) বাদ মাগরিব বালাগঞ্জ উপজেলা যুবদলের অস্থায়ী কার্যালয়ে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
সিলেট জেলা বিএনপির সাবেক উপদেষ্টা, দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির আহবায়ক কমিটির অন্যতম সদস্য হাবিবুর রহমান হাবিব, বালাগঞ্জ উপজেলা যুবদলের আহবায়ক ফয়জুল হক, দক্ষিণ সুরমা যুবদলের ১ম যুগ্ম আহবায়ক মকসুদুল করিম নুহেল, জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক জুবায়ের আহমদ লিলুসহ অসুস্থ নেতাকর্মীদের সুস্থতা কামনা করে মোনাজাত পরিচালনা করেন বালাগঞ্জ উপজেলা যুবদলের ১ম যুগ্ম আহবায়ক সেলিম আহমদ।
দোয়া মাহফিল পূর্ব আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে দক্ষিণ সুরমা যুবদলের আহবায়ক বাবর আহমদ রনি বলেন দেশ বিদেশে বিএনপি দলীয় অনেক নেতাকর্মী অসুস্থ রয়েছেন। তাদের সুস্থতার জন্য আমরা আল্লাহ পাকের কাছে দোয়া চাচ্ছি। পাশাপাশি যারা সুস্থ আছি আল্লাহর কাছে শোকরিয়া জ্ঞাপন করছি। তিনি বলেন আগামী ২৮ জুলাই সিলেট -৩ আসনে প্রহসনের নির্বাচন অনুষ্ঠিত হবে। এই নির্বাচন প্রত্যাখান করেছে বিএনপি। সুতরাং প্রহসনের এই নাটকীয় নির্বাচনে সকল কার্যক্রম থেকে সবাইকে দূরে থাকতে হবে। দলীয় সিদ্ধান্ত অমান্য করে কোন নেতাকর্মীর সম্পৃক্ততা পেলে সাংগঠনিক ব্যবস্হা নেওয়া হবে।
আলোচনা সভা ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন বালাগঞ্জ উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক মিশকাতুল ইসলাম (চৌধুরী),
দক্ষিন সুরমা যুবদলের যুগ্ম আহবায়ক মুনাঈম খান মুন্না , মারনুস আহমদ , নুরুল হুসেন সুজন, দক্ষিণ সুরমা উপজেলা যুবদলের সদস্য আফজল আলি তালুকদার বালাগঞ্জ উপজেলা যুবদলের সদস্য জামানুর রহমান, নজরুল ইসলাম, মহিউদ্দিন তালুকদার মিলন, দক্ষিণ সুরমা উপজেলা ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক জুবের আহমদ , সিলেট জেলা যুবদল নেতা জয়নাল আহমদ , বালাগঞ্জ উপজেলা যুবদল নেতা জাকির হোসেন রাজু, সুমন আহমদ,
বালাগঞ্জ উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক রাজু আহমদ, জেলা তরুন প্রজন্ম দলের যুগ্ম আহবায়ক মুর্শেদ আহমদ, মুস্তাফিজুর রহমান সায়েম, দক্ষিণ সুরমা উপজেলা যুবদল নেতা তারেক আহমদ , বদরুল ইসলাম , শানুর আহমদ, জুমন আহমদ , রায়হান আহমদ প্রমুখ।
