সিলেটে ৯৭টি গাড়ি আটক, ৫২টির বিরুদ্ধে মামলা

by News Room

ঈদ পরবর্তী কঠোর লকডাউনের দ্বিতীয় দিন শনিবার সিলেট মহানগরীতে বিভিন্ন ধরণের ৯৭টি যানবাহন আটক করেছে পুলিশ। এছাড়া মামলা দিয়েছে আরও ৫২টি যানবাহনের বিরুদ্ধে।

রবিবার দুপুরে সিলেট মহানগর পুলিশের (এসএমপি) অতিরিক্ত উপ কমিশনার বি. এম আশরাফ উল্যাহ এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, লকডাউন বাস্তবায়নে সিলেটের বিভিন্ন পয়েন্টে চেকপোস্ট বসিয়ে তল্লাশি করছে পুলিশ। এসময় বিনা প্রয়োজনে যানবাহন নিয়ে বাইরে বের হওয়া এবং কাগজপত্রবিহীন যানবাহনগুলো আটক করা হয়।

এসময় ৫২টি যানবাহনের বিরুদ্ধে মামলা দেয়া হয়। যার মধ্যে রয়েছে ২৫টি সিএনজি চালিত অটোরিকশা, ১৯টি মোটরসাইকেল, ৩টি প্রাইভেট কার ও অন্যান্য আরও ৫টি যানবাহন। মামলা দিয়ে যানবাহনগুলো ছেড়ে দেয়া হয়।

এছাড়া কাগজপত্রবিহীন ৯৭টি যানবাহন আটক করে থানায় নিয়ে যাওয়া হয়। এর মধ্যে রয়েছে সিএনজি চালিত অটোরিকশা ১৫টি, মোটর সাইকেল ৩৪টি, প্রাইভেট কার ৭টি ও অন্যান্য যানবাহন ৪১টি।

লকডাউনের তৃতীয় দিন রবিবারও সিলেট নগরীতে যানবাহনের বিরুদ্ধে অভিযান অব্যাহত রয়েছে বলে জানান তিনি।

You may also like

Leave a Comment