মৌলভীবাজারের রাজনগরে শিশু নিখোঁজ

by News Room

রাজনগর সংবাদদাতা: মৌলভীবাজার জেলার রাজনগর উপজেলার তুলাপুর গ্রামের খেয়াঘাট বাজার খেলার মাঠ থেকে নাহিদ মিয়া নামের ১০ বছরের এক শিশু গত ২৭ জুন সন্ধ্যায় পর থেকে নিখোঁজ রয়েছে।

হারিয়ে যাওয়ার সময় তার পরনে ছিল সাদাকালো টি-শার্ট ও ট্রাউজার। তার উচ্চতা ৪ ফুট, গায়ের রং উজ্জ্বল শ্যামলা।মুখমন্ডল গোলাকার।সে সিলেটের আঞ্চলিক ভাষায় কথা বলে। সকল আত্মীয়স্বজনের বাড়িসহ সম্ভাব্য সব জায়গায় খোঁজ নেওয়া হয়েছে কোথায়ও খুঁজে পাওয়া যাচ্ছেনা।

এ ব্যাপারে নিখোঁজ শিশুর পরিবারের পক্ষ থেকে চাচা চুনু মিয়া রাজনগর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।যাহার নং ১৪৬২,তাং ৩০/০৬/২১ইং। কোন ব্যক্তি তার সন্ধান পেলে (০১৩২০৬৯৬০২৪) শিশুর পিতা হারুন মিয়ার সাথে যোগাযোগ করার জন্য অনুরোধ জানানো হয়েছে।

You may also like

Leave a Comment