সিলেটের বিয়ানীবাজারের ঢাকাউত্তর মোহাম্মদপুর উচ্চ বিদ্যালয়ের (ডিএম হাইস্কুল) সাবেক ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রশিদ আহমদ চৌধুরী ইন্তেকাল।ইন্না লিল্লাহি…..রাজিউন।
দুই জুলাই শুক্রবার সকাল নয়টার দিকে পরিবার ,পরিজন, হাজার হাজার শিক্ষার্থী ও এলাকার মানুষের প্রিয় ব্যাক্তিত্ব মহান রবের ডাকে সাড়া দিয়ে চির নিদ্রায় শায়িত হলেন ।
দুই জুলাই শুক্রবার বাদ জুমআ’ আলীনগর শাহী ঈদগাহ মাঠে জানাযা শেষে পারিবারিক গোরস্থানে তাকে দাফন করা হয় ।
রশিদ আহমদ চৌধুরী স্যারের বাড়ি বিয়ানীবাজার উপজেলার ১ণং আলীনগর ইউনয়িনের আলীনগর গ্রামে। ডিএম হাইস্কুলে দীর্ঘদিন সহকারী প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করায় ছাত্র-শিক্ষক-অভিভাবক মহলে তিনি ‘অ্যাসিস্টেন্ট স্যার’ হিসেবে পরিচিত ছিলেন।
বিশিষ্ট শিক্ষাবিদ রশীদ আহমদ চৌধুরীর স্যারের ইন্তকালে গভীর শোক প্রকাশ করেছেন সিলেটের খবরের প্রধান বার্তা সম্পাদক তৌহিদ জিহান চৌধুরী ।
