190
স্টাফ রিপোর্ট : গোলাপগঞ্জে ২ ছেলের হাতে নির্মমভাবে খুন হয়েছেন তোতা মিয়া (৫৫) নামে এক বৃদ্ধ।
শুক্রবার (২ জুলাই) রাত সাড়ে ৮ টার দিকে উপজেলার বাঘা ইউনিয়নের পরগণা বাজার এলাকায় এ ঘটনা ঘটে। এখন পর্যন্ত নিহতের বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি।
জানা যায়, পরগণা বাজারে ২ ছেলে মিলে বাবাকে মেরে মারাত্মক ভাবে আহত করে। পরে স্থানীয়রা উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল হাসপাতালে প্রেরণ করেন। সেখানেই তিনি মৃত্যু বরণ করেন।
পুলিশ ধারণা করছে সম্পত্তি নিয়ে বিরোধের জেড়ে এ ঘটনা ঘটে থাকতে পারে।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন গোলাপগঞ্জ মডেল থানার এসআই ফয়জুল করিম। তিনি বলেন, প্রাথমিক ভাবে আমরা ধারণা করছি সম্পত্তির জেড়ে এ ঘটনা ঘটতে পারে। এঘটনায় এখন পর্যন্ত কাউকে আটক করা যায়নি। পুলিশ ঘটনাস্থলে আছে।
০২ ,জুলাই , ২০২১ / জিহান.
