নান্দনিক সিলেট-৩ নির্বাচনী এলাকা গড়ে তুলতে আমি প্রার্থী হয়েছি: হাবিবুর রহমান হাবিব

by News Room

সিলেট-৩ আসনে উপনির্বাচনে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী, সিলেট জেলা আওয়ামীলীগের সদস্য হাবিবুর রহমান হাবিব বলেছেন, সিলেট-৩ নির্বাচনী এলাকা একটি গুরত্বপূর্ণ এলাকা, মানুষের অনেক চাহিদা রয়েছে, মানুষের চাহিদা পূরণ করতে নান্দনিক নির্বাচনী এলাকা গড়ে তুলতে আমি অঙ্গীকার বদ্ধ। আমাকে নির্বাচিত করে মাদক ও সন্ত্রাস মুক্ত এলাকা গড়ে তুলতে আমি সকলের সহযোগিতা চাই।
হাবিবুর রহমান হাবিব গত ২৩ জুন বুধবার রাতে দক্ষিণ সুরমা উপজেলার কুচাই ইউনিয়ন আওয়ামীলীগ ও সহযোগী সংগঠন এর উদ্যোগে হাবিবুর রহমান হাবিবের সমর্থনে বিশেষ বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
ইউনিয়ন আওয়ামীলীগ এর সভাপতি আব্দুর রহমান আনার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আক্তার হুসেন ও যুবলীগ নেতা লায়েছ আহমেদের যৌথ-পরিচালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথির বক্তব্যে রাখেন জেলা আওয়ামীলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক কবির উদ্দিন আহমদ, ধর্ম বিষয়ক সম্পাদক হাজী রইছ আলী, উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব সাইফুল আলম, সাধারণ সম্পাদক এডভোকেট শামীম আহমদ, সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক রাজ্জাক হুসেন ও নজরুল ইসলাম কামাল, জেলা আওয়ামীলীগের সাবেক ত্রান ও সমাজকল্যাণ সম্পাদক কবির আহমদ চৌধুরী, জেলা কৃষকলীগের সভাপতি শাহ্ নিজাম উদ্দিন, সহ-সভাপতি খলকু মিয়া, জেলা তাঁতীলীগের সভাপতি আলমগীর হুসেন, আওয়ামীলীগ নেতা আলী রাজা, কুচাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কালাম, প্যানেল চেয়ারম্যান কামাল আহমদ কাবুল, বিশিষ্ট মুরুব্বি মুদাব্বির আলী দাড়া। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন কৃষকলীগ নেতা শামিম কবির, আব্দুল বাছিত ছুবা মেম্বার, গোলজার আহমদ জগলু, উপজেলা যুবলীগের আহবায়ক নুরুল ইসলাম, যুগ্ম আহবায়ক আশিক আলী, উপজেলা সেচ্ছাসেবকলীগের সভাপতি আব্দুল কাদির সাদেক, ইউনিয়ন যুবলীগের সভাপতি ইকবাল হুসেন মিটু, ছাত্রলীগ নেতা রাসেল আহমদ।

You may also like

Leave a Comment