আট বছরের শিশুকে ধর্ষণের চেষ্টা, নালিশ দেওয়ায় ভাই ও বাবার উপরে হামলা

by News Room

জৈন্তাপুর প্রতিনিধি :: সিলেটের জৈন্তাপুর উপজেলার ৫ নং ফতেপুর ইউনিয়নের পশ্চিম বালিপাড়ায় ১৮ জুন সন্ধ্যা আনুমানিক ৭ ঘটিকার সময় আজিজুর রহমান এর কন্যা রাহিমা আক্তার (৮) কে সোলেমান (১৯) ও আকাশ (২০) নামক ২ কিশোর ধর্ষনের উদ্দেশ্যে জোরপূর্বক বাড়ীর সামনে থেকে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ পাওয়া যায়।

এব্যাপারে রাহিমার মা হাজিরা বেগম জানান, সোলেমান ও আকাশ আমাদের গ্রামের বখাটে কিশোর।দুজনে আজ বাড়ির সামনের রাস্তা থেকে ধর্ষনের উদ্দেশ্যে আমার মেয়েকে উঠিয়ে নেওয়ার চেষ্টা করে।

এসময় আমি তার চিৎকার শুনে দৌড়ে আসলে সোলেমান ও আকাশ আমার মেয়েকে ধাক্কা মেরে মাটিতে ফেলে পালিয়ে যায়। আমি তাৎক্ষণিক ঘটনাটি আমার স্বামী আজিজুর রহমান(৫৮)কে জানাই। তিনি ও আমার ছেলে আনসার ভিডিপি সদস্য ইমরান আহমদ(২৩) কে নিয়ে তাদের বাড়ীতে নালিশ দিয়ে আসেন।

সোলেমান ও আকাশের বাড়ীতে নালিশ দিয়ে আসার পথে, ৫নং ফতেহপুর ইউনিয়নের পশ্চিম বালিপাড়ার মাঝরটুল নামক স্থানে রাস্তায় আসা মাত্র দেশীয় অস্ত্রশস্ত্র দিয়ে সোলেমান, হোসেন মিয়া,ইয়াহিয়া, সালেহ আহমদ আমার স্বামী আজিজুর রহমান ও ছেলে ইমরান আহমদের (২৩)উপর দেশীয় অস্ত্র সস্ত্র নিয়ে হামলা করে এলোপাথাড়ি মারপিট শুরু করে। এক পর্যায়ে তাদের শোর-চিৎকার শুনে গ্রামের লোকজন ছুটে আসলে তারা পালিয়ে যায়। পরে তাদের দুজনকে চিকিৎসার জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

রহিমার পরিবারের পক্ষ জৈন্তাপুর মডেল থানায় মামলার প্রস্তুতি চলছে বলে জানান।

You may also like

Leave a Comment