নগরীর খাসদবীরে প্রবাসী স্বপনের ভিটেমাটি ও জায়গা দখলের অভিযোগ

by News Room

স্টাফ রিপোর্টার :সিলেট নগরীর খাসদবীরে প্রবাসী আব্দুল হালিম স্বপনের ভিটেমাটি, জায়গা-সম্পত্তি দখল ও আত্মসাতের অভিযোগ পাওয়া গেছে। জানা যায়,আব্দুল হালিম স্বপন ব্রিটিশ বাংলাদেশী নাগরিক।তিনি যুক্তরাজ্যে অবস্থান করেন। এ সুবাদে তার ই বড় ভাই আব্দুল মুগনী খোকা জোরপূর্বক স্বপনের পৈত্রিক ভিটার নিজ অংশ, জায়গা ও অন্যান্য সম্পত্তি নিজের দখলে নিয়ে নেয়। এছাড়া স্বপনের নিজের টাকা দিয়ে গড়া মাল্টীস্টরেড বিল্ডিং ও স্বপনের পাঠানো টাকা দিয়ে বিমানবন্দর এলাকায় কেনা জমিও বড় ভাই মুগনীর দখলে আছে এবং ভোগদখল করছে। এসকল সমস্যা নিয়ে আদালতে মামলা হয়েছে। আদালত স্বপনের পক্ষে রায় দেয়ার পর ও মুগনী তার ছোট ভাইয়ের সম্পত্তি ফিরিয়ে দিচ্ছেন না বলে জানা যায়। বিশ্বস্ত সুত্রে খবর পাওয়া যায়, পারিবারিক এ সমস্যা নিরসনে গণ্যমান্য ব্যক্তিবর্গ শালিসী ফায়সালায় স্বপনের ন্যয্যতা ফিরিয়ে দিতে মুগনী উপর ডিক্রী জারী করেন। তাও তিনি আমলে নিচ্ছেন না বলে অভিযোগ উঠছে। প্রবাসী আব্দুল হালিম স্বপন বিভিন্ন সময় সরকারের বিভিন্ন দপ্তরে মুগনীর বিরুদ্ধে অভিযোগ করেন। কোন ফল অদ্যাবধি আসে নি। বিগত ২০১৫ সালে ব্রিটিশ হাই কমিশনের মাধ্যমে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ে,সিলেটের বিভাগীয় কমিশনার ও সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনারের কাছে আব্দুল হালিম স্বপন অভিযোগ দিয়েছিলেন। ভুক্তভোগী স্বপন দেশে আসলে নিজের ঘরে উঠতে পারেন না।

এ বিষয়ে আব্দূল মুগনী খোকার সাথে যোগাযোগ করতে চাইলে ফোনে পাওয়া যায় নি।

You may also like

Leave a Comment