সিনিয়র স্টাফ নার্স(১০ম গ্রেড) পরীক্ষার ফলাফল প্রকাশ

by News Room

সিলেটের খবর ডেস্কঃ বাংলাদেশ পাবলিক সার্ভিস কর্ম কমিশন (বিপিএসসি) এর অধীন সিনিয়র স্টাফ নার্স(১০ম গ্রেড) পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে।

২৮শে জানুয়ারী ২০২১ বিপিএসসি’র অধীনে অনুষ্ঠিতব্য এ পরীক্ষায় চার বছর মেয়াদী বেসিক বি.এসসি (নার্সিং) ও তিন বছর মেয়াদী ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স এন্ড মিডওফাইফারী কোর্স সমাপনকারী শিক্ষার্থীরা অংশগ্রহণ করে৷

১০০ মার্কের উপর (এমসিকিউ) প্রিলিমিনারি এ পরীক্ষায় অংশ নেন প্রায় ২৩০০০/= শিক্ষার্থী। দীর্ঘ একমাসের পর ২৮ শে ফেব্রুয়ারি ২০২১ বিপিএসসি ফলাফল প্রকাশ করে। এতে সিলেটের শিক্ষার্থিদের মধ্যে আনন্দ উল্লাস আর প্রাণ চাঞ্চল্যকর সাজ সাজ রব বিরাজ করছে।
বিশেষ করে সিলেটের বেগম রাবেয়া খাতুন চৌধুরী নার্সিং কলেজ (বিঅারকেসিএনসি)থেকে পাশকৃত শিক্ষার্থীদের মধ্যে অন্যরকম অনুভুতি বিরাজ করছে।
দীর্ঘ প্রতীক্ষার পর এমন ফলাফল পেয়ে সত্যিই তারা অানন্দিত। বিঅারকেসিএনসি বি.এসসি(নার্সিং) ৫ম ব্যাচের কয়েকজন শিক্ষার্থীদের মধ্যে আলাপকালে জানা যায়, ফলাফল পেয়ে তারা বেজায় খুশি।

জীবনের ১ম সরকারী পরীক্ষার এ ফলাফল পরবর্তী ধাপের জন্য অনেক উপকারী ও সাফল্য বয়ে আনবে বলে তাদের বিশ্বাস। এদিকে সিলেটের উইমেন্স নার্সিং কলেজের সকল শিক্ষক -শিক্ষিকার মধ্যেও আনন্দ উল্লাস বিরাজ করছে। তরুণ বয়সের এ শিক্ষক -শিক্ষিকার ক’জনের ১ম সরকারি পরিক্ষার ফলাফল পেয়ে আনন্দাশ্রু ঝরিয়েছেন।
এদিকে পরীক্ষার ফলাফল শুনে সিলেট উইমেন্স নার্সিং কলেজের অধ্যক্ষ ড.নীলিমা মজিদ সহ উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ অভিনন্দন ও শুভেচ্ছা পাটিয়েছেন এবং পরবর্তী পরীক্ষার জন্য নিজেদের প্রিপেয়ারড (প্রস্তুত)হওয়ার আহবান জানিয়েছেন।প্রিলিমিনারি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা মহান রবের শোকরিয়া আদায়ের পাশাপাশি মা-বাবা,শিক্ষক -শিক্ষিকা, আত্মীয়-স্বজন প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
এসময় তারা দেশবাসী ও নার্সজননী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং পরবর্তী পরীক্ষাগুলো যাতে সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পন্ন হয় সে আশা ব্যাক্ত করেন।

You may also like

Leave a Comment