জনসংখ্যাকে জনশক্তিতে পরিণত করতে দক্ষতার বিকল্প নেই -আ.ন.ম বদরুদ্দোজা

by News Room
স্টাফ রিপোর্টার: সিলেটের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) আ.ন.ম বদরুদ্দোজা বলেছেন,জনসংখ্যাকে জনশক্তিতে পরিণত করতে দক্ষতার বিকল্প নেই।আমাদের রয়েছে বিশাল জনগোষ্ঠী।এ জনগোষ্ঠীকে জনসম্পদে পরিণত করতে কারিগরি শিক্ষায় প্রশিক্ষিত করতে হবে।নিরাপদ অভিবাসনের জন্য কারিগরি দক্ষতা সম্পন্ন জনশক্তি রপ্তানী করলে এদেশের অপ্রতিরোধ্য অগ্রযাত্রা আরো টেকসই ও বেগবান হবে।
তিনি বলেন,আমাদের দেশের সরকারী অফিসগুলো এখন অনেক অগ্রসর।অযথা মধ্যস্বত্বভোগী ও দালাল ধরে কোন কাজ না করতে তিনি সকলের প্রতি আহবান জানান।
তিনি আরো বলেন,স্বাধীনতার সুবর্ণজয়ন্তী আমরা পালন করব।সরকার এখন জি টু জি চুক্তি করছে।অর্থনৈতিক উন্নয়নের চ্যালেঞ্জ হিসেবে প্রবাসীদের পাঠানো রেমিটেন্স ও প্রত্যেক প্রবাসীদের পরিবার স্বয়ং সম্পুর্ণ হওয়া মানেই দেশের প্রভূত উন্নয়ন।
তিনি নিরাপদ অভিবাসন ও দক্ষতা উন্নয়ন সংক্রান্ত প্রয়োজনীয় তথ্য দেশবাসীকে অবহিত করতে অংশীজনদের আহবান জানান।
আ.ন.ম বদরুদ্দোজা আজ বৃহস্পতিবার (২৫ ফেব্রুয়ারী) প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের নির্দেশনা মোতাবেক সিলেট কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র অডিটরিয়ামে ‘নিরাপদ অভিবাসন ও দক্ষতা উন্নয়ন’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
সেমিনারের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন সিলেট কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ ও অনুষ্ঠানের সভাপতি প্রকৌশলী ওয়ালীউল্লা মোল্লা।
সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন সিলেট টিটিসি’র চীফ ইন্সট্রাক্টর মোজাম্মেল আহমদ। কারগরি প্রশিক্ষন কেন্দ্রের ইন্সট্রাক্টর মো.জাকির হোসেনের পরিচালনায় এতে বক্তব্য রাখেন সিলেট চেম্বার অব কমার্সের সভাপতি আবু তাহের সোয়েব,ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সিলেটের উপ পরিচালক মোঃ কুবাদ আলী সরকার,সিলেট জেলা প্রেসক্লাবের সভাপতি আল আজাদ,সিটি কাউন্সিলর আজম খান।
মুল প্রবন্ধে বলা হয়,দক্ষ জনশক্তি তৈরীর লক্ষ্যে কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রগুলো গুরুত্বপুর্ণ অবদান রাখছে।দেশের বিপুল জনগোষ্ঠীকে জনসম্পদে পরিণত করে প্রশিক্ষণপ্রাপ্ত কর্মীদের দেশে ও বিদেশে কর্মসংস্থানের ব্যবস্থা করার লক্ষ্যে মন্ত্রণালয়ের নির্দেশনায় জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো অত্যন্ত দক্ষতার সাথে কাজ করছে।
মুল প্রবন্ধে আরো বলা হয়,বিদেশের শ্রম বাজারে অদক্ষ কর্মীর চাহিদা আর নেই।মাননীয় প্রধানমন্ত্রী নির্বাচনী ইশতেহার ২০১৮ ঘোষণাকালে বলেছিলেন,নির্বাচনে বিজয়ী হলে ১ কোটি ২৮ লাখ কর্মসংস্থান সৃষ্টির পরিকল্পনা আছে এবং প্রতি উপজেলা থেকে ১০০০জন কে বিদেশে কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে।
প্রবন্ধে আরো বলা হয়,প্রধানমন্ত্রীর নির্দেশনা বাস্তবায়নে প্রয়োজন নিরাপদ,সুশৃংখল ও দায়িত্বশীল অভিবাসন নিশ্চিত করা।তাই জনসচেতনতা সৃষ্টি ও জনগণকে সম্পৃক্ত করার মাধ্যমে দক্ষতা সম্পন্ন লোক তৈরীতে সকলকে এগিয়ে আসতে হবে।
সেমিনারে জেলা পর্যায়ের সরকারী কর্মকর্তা,কারিগরি প্রতিষ্ঠানগুলোর অধ্যক্ষ ও তাঁর প্রতিনিধি,সাংবাদিক ও প্রেসক্লাবের নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ,সিটি কর্পোরেশন ও সরকারী বিভিন্ন দপ্তরের কর্মচারীবৃন্দ,জনপ্রতিনিধি ও সুশীল সমাজের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

You may also like

Leave a Comment