বাংলাদেশ ইউনানী ফাউন্ডেশন সিলেট বিভাগীয় কমিটির অভিষেক সম্পন্ন

by News Room

বাংলাদেশ ইউনানী ফাউন্ডেশন সিলেট বিভাগীয় কমিটির অভিষেক উপলক্ষে আলোচনা সভা গতকাল ৮ ফেব্রুয়ারি সোমবার বিকালে সিলেট নগরীর একটি অভিজাত হোটেলে অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ ইউনানী ফাউন্ডেশন সিলেট বিভাগীয় কমিটির সভাপতি ডাঃ আলা উদ্দিন সরকারের সভাপতিত্বে ও সহ সাধারণ সম্পাদক ডাঃ আক্তার হোসেনের সঞ্চালনায় অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ ইউনানী ঔষধ শিল্প সমিতির সভাপতি ড. সাঈদ আহমেদ সিদ্দিকী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বাংলাদেশ ইউনানী ঔষধ শিল্প সমিতির সিনিয়র সহ সভাপতি হাজী আব্দুর রব, মোয়াজ্জেম হোসেন বাদল, সাধারণ সম্পাদক মোঃ ফারুক হোসেন, কার্যনির্বাহী সদস্য মুন্সি দারুল ইসলাম, বাংলাদেশ ইউনানী ফাউন্ডেশন সিলেট বিভাগীয় শাখার সহ সভাপতি ডাঃ তাজ উদ্দিন আহমদ, ডাঃ মিফতাহুল হোসেন সুইট ও ডাঃ বিপ্রেস চন্দ্র সরকার, সাধারণ সম্পাদক ডাঃ জাফর হোসেন খান, তথ্য ও প্রযুক্তি সম্পাদক ডাঃ জালাল উদ্দিন। আরো বক্তব্য রাখেন ডাঃ লায়েক আহমদ, শামীম আহমদ সাম্ম, খোকন মনি দেবনাথ, সুমন কান্তি দত্ত, সেলিম আহমদ চৌধুরী, মঞ্জুরুল করিম হিরা প্রমুখ। এছাড়াও বাংলাদেশ ইউনানী ফাউন্ডেশন সিলেট বিভাগীয় কমিটির সকল সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন আব্দুস সালাম। বিজ্ঞপ্তি

You may also like

Leave a Comment