কোম্পানীগঞ্জ সমাজ কল্যাণ প্রবাসী পরিষদের শীতবস্ত্র বিতরণ

by News Room
এম এ হান্নান:- সিলেটের কোম্পানীগঞ্জ সমাজ কল্যাণ প্রবাসী পরিষদের উদ্যোগে শীর্তাতদের মাঝে শীত বস্ত্র বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার(৭ জানুয়ারি) কোম্পানীগঞ্জ উপজেলা পরিষদ প্রাঙ্গণে শীত বস্ত্র বিতরণ অনুষ্ঠিত হয়। উপজেলার ছয়টি ইউনিয়নের ৫৪টি ওয়ার্ডের সুবিধাবঞ্চিত ৬ শ’ মানুষের মধ্যে শীতের কম্বল বিতরণ করা হয়।
এ কর্মসূচীর উদ্বোধন করেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আপ্তাব আলী কালা মিয়া। এসময় উপস্থিত ছিলেন কোম্পানীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান শামিম আহমদ, সংগঠনের উপদেষ্টা বাংলাদেশ সুপ্রীম কোর্টের সিনিয়র আইনজীবি সিলেট জেলা ও দায়রা জজ আদালতের এপিপি উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক এডভোকেট শাহজাহান চৌধুরী, শামীম আল আজদ,মাওলানা আতাউর রহমান, মাওলানা মাহমুদুল হাসান, সংগঠনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক সালেহ আহমদ।
শীতবস্ত্র বিতরণে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ইসলামপুর পশ্চিম ইউনিয়ন আওয়ামীলীগের সহ সভাপতি এম হাবিবুল্লাহ জাবেদ, সাংবাদিক আবিদুর রহমান প্রমুখ।

You may also like

Leave a Comment