এসএমপি’র ছয় থানায় নতুন ওসি যারা

by News Room

স্টাফ রিপোর্টার : পুলিশ হেডকোয়ার্টার্সের নির্দেশে সিলেট মেট্রোপলিটন পুলিশের ছয়টি থানার ওসিদের অন্যত্র বদলী করা হয়েছে। এদিকে এ ছয় থানায় নতুন ওসি হিসেবে আরো ৬ জনকে দায়িত্ব প্রদান করা হয়।

নতুন দায়িত্বপ্রাপ্ত ওসিরা হলেন, কোতোয়ালী মডেল থানায় এসএম আবু ফরহাদ, এয়ারপোর্ট থানায় খাঁন মুহাম্মদ মাইনুল জাকির, জালালাবাদ থানায় মো. নাজমুল হুদা খান, দক্ষিণ সুরমা থানায় মো. মনিরুল ইসলাম, মোগলাবাজার থানায় মো. শামসুদ্দোহা পিপিএম, শাহপরান (রহ.) থানায় সৈয়দ আনিসুর রহমান।

বিষয়টি নিশ্চিত করলেন মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া ও কমিউনিটি সার্ভিস) বি এম আশরাফ উল্যাহ তাহের।

তিনি বলেন, তারা প্রথমে পুলিশ হেডকোয়ার্টার্সের নির্দেশে এসএমপিতে যোগদান করেন। এরপর তাদেরকে ছয় থানায় পদায়ন করে দায়িত্ব প্রদান করেন সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার নিশারুল আরিফ।

এর আগে এসএমপির এই ছয় থানায় ওসি হিসেবে দায়িত্বে ছিলেন, কোতোয়ালী মডেল থানায় মোহাম্মদ সেলিম মিয়া, দক্ষিণ সুরমা থানায় আখতার হোসেন, শাহপরান থানায় আব্দুল কাইয়ুম, জালালাবাদ থানায় অকিল উদ্দিন আহমদ, এয়ারপোর্ট থানায় শাহাদাত হোসেন এবং মোগলাবাজার থানায় সাহাবুল ইসলাম।সিলেট মেট্রোপলিটন পুলিশের ০৬ টি থানায় কর্মরত অফিসার ইনচার্জদের মধ্যে ০৫ জন অফিসার ইনচার্জ- কে ইতোপূর্বে পুলিশ হেডকোয়ার্টার্স আদেশ মূলে যেখানে বদলি করা হয়েছিল: ০১) কোতোয়ালি মডেল থানা- মোঃ সেলিম মিয়া—এসবি ঢাকা ০২) জালালাবাদ থানা- অকিল উদ্দিন আহমেদ—সিআইডি, ঢাকা। ০৩) শাহপরান (র্ঃ) থানাথানা-আব্দুল কাইয়ুম চৌধুরী—সিলেট রেঞ্জ। ০৪) দক্ষিণ সুরমা থানা- আখতার হোসেন—টুরিস্ট পুলিশ, ঢাকা। ০৫) মোগলাবাজার থানা- মোঃ ছাহাবুল ইসলাম—সিলেট রেঞ্জ। এছাড়াও বাকি ০১ জন অফিসার ইনচার্জ এর বদলী ০৬) এয়ারপোর্ট থানা- শাহাদাত হোসেন—ডিবি, এসএমপি।আদেশে বলা হয় বদলিকৃত অফিসার ইনচার্জ গন নতুন অফিসার ইনচার্জদের দায়িত্ব বুঝিয়ে দিয়ে নিজ নিজ কর্মস্থলে যোগদান করবেন।

You may also like

Leave a Comment