জুনায়েদুর রহমান : ঐতিহ্যবাহী ক্রিকেট দল ‘ক্রিকেট ক্লাব চতুল’ (3C) সরুফৌদ টি২০ প্রিমিয়ার লীগে চ্যাম্পিয়ন হয়েছে। সোমবার স্থানীয় সরুফৌদ ক্রিকেট মাঠে ইলেভেন চ্যালেঞ্জার্স সরুফৌদ আয়োজিত টুর্নামেন্টের ফাইনালে মুখোমুখি হয় ক্রিকেট ক্লাব চতুল ও খরিল ক্রিকেট একাদশ। প্রথমে ব্যাট করে ক্রিকেট ক্লাব চতুল ৭৬ রান সংগ্রহ করে, জবাবে ৭৭ রান তাড়া করতে নেমে ৭৩ রানে থামে খরিলের ইনিংস। এতে উত্তেজনাপূর্ণ এ ম্যাচে মাত্র ৩ রানে জয় পায় ক্রিকেট ক্লাব চতুল।
উক্ত ফাইনাল ম্যাচ এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠানে খেলা পরিচালনা কমিটির সভাপতি নহরুল ইসলামের সঞ্চালনায় ও জামাল উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কানাইঘাট উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল মালিক চৌধুরী, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ৫নং বড়চতুল ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুর নূর, চতুল বাজার ব্যবসায়ী সমিতির নব নির্বাচিত সাধারণ সম্পাদক যুবলীগ নেতা জাহেদুল ইসলাম রুবেল, মঞ্জুর আহমেদ, আফতাব উদ্দিন (মেম্বার)।
