365
তিমির বনিক:বৃহস্পতিবার দিবাগত রাতে শ্রীমংগল রেলস্টেশনে শীতার্ত মানুষের মাঝে উষ্ণতা ছড়িয়ে দিতে জেলা প্রশাসন, মৌলভীবাজার কর্তৃক ঘুমন্ত মানুষের গায়ে মাননীয় প্রধানমন্ত্রীর উপহার হিসেবে পাওয়া কম্বল জড়িয়ে দেন জেলা প্রশাসক মীর নাহিদ আহসান। এই শীতে মৌলভীবাজার জেলার সাতটি উপজেলায় একটি মানুষও যেন শীতে কষ্ট না পান সেজন্য এ বছর শীতার্ত মানুষদের জন্য মাননীয় প্রধানমন্ত্রীর উপহার হিসেবে মৌলভীবাজার জেলার জন্য ৩৩,০০০ টি কম্বল বরাদ্দ দেওয়া হয়েছে বলে জেলা প্রশাসন সুত্রে জানা গেছে। এই কার্যক্রম ক্রমাগত চলবে বলে জানিয়েছেন।





