নবীগঞ্জে প্রাইভেট কারসহ ৩ মাদক ব্যবসায়ী র‌্যাব’র হাতে গ্রেফতার

by News Room
মোঃ নাবেদ মিয়া,নবীগঞ্জ থেকে: নবীগঞ্জ উপজেলার আউশকান্দি ঢাকা সিলেট মহা-সড়ক এলাকার রুস্তমপুর টুলপ্লাজার সামন থেকে একটি প্রাইভেট কার,২২ কেজি গাঁজা, নগদ ৫৭ হাজার টাকাসহ ৩ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-১৪ (ভৈরব ক্যাম্প)।No description available.
মঙ্গলবার (২২ ডিসেম্বর) সকালে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১৪ একটি অভিযানিক দল তাদের গ্রেফতার করতে সক্ষম হয়। গ্রেফতারকৃতরা হলো, সিলেট জেলার বিশ্বনাথ উপজেলার আমতৈল গ্রামের মৃত আব্দুল মকিদের পুত্র আমির উদ্দিন ওরপে তুবাই (৪৭), একই উপজেলার জমসেরপুর গ্রামের আব্দুল মোতালিবের পুত্র মৃুস্তাকিন আলী (২৬), এবং ওই গ্রামের মৃত উদ্দিনের পুত্র শাহিদুল (২১), কে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদের মাদকদ্রব্য আইন ২০১৮ অনুযায়ী সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করা হবে। জব্দকৃত আলামতসহ তাদের নবীগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে। পরে থানা পুলিশের মাধ্যমে আসামীদের হবিগঞ্জ কোর্টে প্রেরণ করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন নবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ আজিজুর রহমান।

You may also like

Leave a Comment