বস্তিতে অগ্নিকান্ড’র দায় সরকার এড়াতে পারবে না: ছাত্র ইউনিয়ন

by News Room

সিলেটের খবর ডেস্ক:টানা দুই দিনে রাজধানীর তিনটি বস্তিতে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। সোমবার দিবাগত রাতে মহাখালীর সাততলা বস্তি, মঙ্গলবার বিকেলে মোহাম্মদপুরের বিজলী বস্তি ও মঙ্গলবার দিবাগত রাত দুইটা ত্রিশ মিনিটের দিকে মিরপুরের কালশীতে বাউনিয়াবাদের বস্তিতে এসব অগ্নিকান্ডের ঘটনা ঘটে। এসকল অগ্নিকান্ডে প্রায় শতাধিক ঘর-দোকান আগুনে পুড়ে যায়। এসকল বস্তি পরিদর্শন করেছে বাংলাদেশ ছাত্র ইউনিয়নের প্রতিনিধি দল।

টানা অগ্নিকান্ডের ঘটনায় বাংলাদেশ ছাত্র ইউনিয়ন কেন্দ্রীয় সংসদের সভাপতি ফয়েজ উল্লাহ ও সাধারণ সম্পাদক দীপক শীল বলেন, রাজধানীর বিভিন্ন বস্তিতে টানা অগ্নিকান্ডের ঘটনাকে বিচ্ছিন্ন ঘটনা হিসেবে দেখার সুযোগ নেই। এ সকল অগ্নিকান্ডের পেছনে ভূমিদস্যুদের হাত আছে কি না তা খতিয়ে দেখা দরকার। একইসাথে এই সকল অগ্নিকান্ড সরকারের অসম উন্নয়ন নীতিকেও প্রশ্নবিদ্ধ করে। নিম্নআয়ের ও ভাসমান মানুষদের পর্যাপ্ত নাগরিক সুবিধা ও জানমালের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে সরকার। তাই এ সকল অগ্নিকান্ডের দায় সরকারকেই বহন করতে হবে।

নেতৃবৃন্দ আরো বলেন, অবিলম্বে বস্তিতে অগ্নিকান্ডের পেছনের কারণ খুঁজে বের করতে হবে ও ক্ষতিগ্রস্থ বস্তিবাসীদের পুনর্বাসন ও চিকিৎসার ভার সরকারকে বহন করতে হবে। একদিকে বস্তিতে মানুষ পুড়বে আর অন্যদিকে নগর বিস্তৃততর হবে এমন উন্নয়নের চেষ্টা করা হলে দেশের জনগণ সে উন্নয়নকে ছুড়ে ফেলবে।

You may also like

Leave a Comment