সিলেট জেলা বিএনপির সাবেক উপদেষ্ঠা, কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি, উপজেলার বিশিষ্ট মুরব্বী ও শালিস ব্যক্তিত্ব লাল মিয়ার ইন্তেকালে শোক প্রকাশ করেছেন সিলেট জেলা বিএনপির আহŸায়ক কামরুল হুদা জায়গীরদার। একই সাথে বালাগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আতাউর রহমানের মায়ের ইন্তেকালে শোক প্রকাশ করেছেন তিনি। শোক সন্তপ্ত পরিবার দুটির প্রতি গভীর সমবেদনাও জানান তিনি।
এক শোক বার্তায় তিনি বলেন, কোম্পানীগঞ্জের বিশিষ্ট মুরব্বী লাল মিয়া ছিলেন প্রবীণ বিএনপি নেতা ও একজন শালিস ব্যক্তিত্ব। তিনি প্রতিষ্টালগ্ন থেকে বিএনপির রাজনীতি করে গেছেন। কোম্পানীগঞ্জ বিএনপিকে শক্তিশালী করতে তিনি অগ্রনী ভুমিকা পালন করেছেন। আল্লাহ মরহুম লাল মিয়াকে জান্নাতের মেহমান হিসেবে কবুল করুন ও পরিবারবর্গকে এই শোক সইবার শক্তি দিন। এছাড়া বালাগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আতাউর রহমানের মাতা ছিলেন একজন পরহেযগার ধর্মভীরু মহিলা। আল্লাহ মরহুমাকে জান্নাতবাসী করুন ও পরিবারবর্গকে এই শোক সইবার শক্তি দিন। আমীন।
কোম্পানীগঞ্জ বিএনপি নেতা লাল মিয়ার মৃত্যুতে ও বালাগঞ্জ বিএনপি নেতার মাতার মৃত্যুতে জেলা বিএনপির শোক
223
