রায়হান হত্যার প্রধান আসামী এসআই আকবরের ৭দিনের রিমান্ড

by News Room

এম এ হান্নানঃসিলেটে পুলিশ ফাঁড়িতে নির্মম নির্যাতনে নিহত রায়হান হত্যার প্রধান আসামী সিলেট মেট্রোপলিটন পুলিশের বরখাস্তকৃত সাব ইন্সপেক্টর এসআই আকবরকে আজ মঙ্গলবার (১০ নভেম্বর) দুপুর দেড়টায় সিলেটের চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. আবুল কাশেমের আদালতে হাজির করে পিবিআই সিলেটের তদন্ত কর্মকর্তা মো. আওলাদ হোসাইন ৭ দিনের রিমান্ড আবেদন করলে আদালত  ৭ দিনেরই রিমান্ড মঞ্জুর করেন।

সিলেট চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের পাবলিক প্রসিকিউটর সৈয়দ শামিম এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে সোমবার (৯ নভেম্বর) দুপুরে সিলেটের কানাইঘাট উপজেলার ভারত সীমান্তে আকবর হোসেনকে গ্রেপ্তার করে পুলিশ।  বিকেল ৪টা ১০ মিনিটে কানাইঘাট থানা থেকে কড়া নিরাপত্তায় পুলিশের একটি দল তাকে নিয়ে সিলেটের উদ্দেশে রওনা হয়।  সন্ধ্যায় জেলা পুলিশ সুপারের কার্যালয়ে প্রেস ব্রিফিংয়ে তাকে গ্রেপ্তারের বিষয়ে বিস্তারিত জানান জেলা পুলিশ সুপার। ব্রিফিং শেষে রাতেই আকবরকে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) কাছে তাকে হস্তান্তর করা হয়।

You may also like

Leave a Comment