157
বান্দরবান জেলা প্রতিনিধি: বান্দরবানে অনুষ্ঠিত হলো ১১টি ক্ষুদ্র নৃগোষ্ঠীর সংগীত ও নৃত্য বিষয়ে আয়োজিত অনলাইন ভিত্তিক সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকালে, বান্দরবান ক্ষুদ্র নৃগোষ্ঠী মিলানায়তনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার ও সনদপত্র তুলে দেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী কে এম খালিদ।
বান্দরবান পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ক্যশৈহ্লা এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে এসময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ দাউদুল ইসলাম, পুলিশ সুপার জেরিন আখতার।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আগে মন্ত্রী ক্ষুদ্র নৃগোষ্ঠী সাংস্কৃতিক ইনস্টিউট এর জাদুঘর ঘুরে দেখেন। পরে মুজিববর্ষ উপলক্ষে উদ্বোধন করেন বঙ্গবন্ধু কর্ণার। এরপর যোগ দেন সাংস্কৃতিক অনুষ্ঠান সম্প্রীতির বান্দরবানের সুরের ঐকতান অনুষ্ঠানে। এসময় ত্রিপুরা, বম, চাকমা, মারমাসহ ১১ ক্ষুদ্র নৃগোষ্ঠী শিশুরা তাদের ঐতিহ্যগত পোশাক পরিধান করে গান ও নৃত্য পরিবেশন করেন।
