264
ডেস্ক রিপোর্ট:: সিলেট নগরীতে র্যাপিড এ্যাকশন ব্যাটেলিয়ন (র্যাব) -৯ নিয়মিত টহল দিবেনা বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। চোরাচালান, ছিনতাই সহ নানা অপরাধ কর্মকান্ড রোধে আগে যেভাবে র্যাব-৯ সিলেট নগরীসহ আশপাশের এলাকাগুলোতে টহল দিয়েছিলো এখন আর সেভাবে দিবে না।
বিশেষ প্রয়োজন ছাড়া ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশ ব্যতীত বাহিরে অপারেশন চালানো হবে না বলে সংশ্লিষ্ট সূত্রে জানিয়েছে। র্যাবের মহা পরিচালক মখলিছুর রহমানের ঘোষণার পর এই সিদ্ধান্ত হয়।ফলে অধিকাংশ সময় ব্যারাকের মধ্যেই থাকতে হচ্ছে র্যাব সদস্যদের।
জানা যায়, দেশের বর্তমান পরিস্থিতিতে গুম, খুনসহ বিভিন্ন ঘটনায় র্যাবের বিরুদ্ধে অভিযোগ উঠলে র্যাব মহাপরিচালক এই সিদ্ধান্ত দেন। এরই মধ্যে র্যাবের প্রধান কার্যালয় থেকে এ নির্দেশনা র্যাব-৯ কার্যালয়ে এসেছে। সম্প্রতি নারায়নগঞ্জে সেভেন মার্ডারের ঘটনায় র্যাবের অসাধু কিছু কর্মকর্তা সম্পৃক্ত থাকার অভিযোগ উঠার পর র্যাবের ভাবমূর্তি প্রশ্নবিদ্ধ হয়ে পড়ে।
সচেতন মহল মনে করছেন, র্যাবের নিয়মিত টহল বন্ধ হওয়ার ফলে অপরাধীরা এ সুযোগ কাজে লাগাতে পারে। র্যাবের টহল বন্ধ করে নয়, সংস্কার করে অপরাধ দমনে কাজে লাগাতে হবে।