স্টাফ রিপোর্টারঃ বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারী জেনারেল শহীদ আব্দুল কাদের মোল্লার গায়েবানা জানাযা গতকাল শুক্রবার দুপুর ২টায় সিলেট আলীয়া মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত হয়। আওয়ামী সরকার কর্তৃক জামায়াতনেতা আব্দুল কাদের মোল্লাকে বিচার বিভাগীয় হত্যাকা-ের প্রতিবাদে দেশব্যাপী চার দিনের কর্মসূচীর অংশ হিসেবে প্রথম দিনে গতকাল সিলেট জেলা ও মহানগর শাখা এ কর্মসূচী পালন করে। জানাযায় ইমামতি করেন জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সাবেক এমপি অধ্যক্ষ মাওলানা ফরিদ উদ্দিন চৌধুরী।
জামায়াতের সিলেট বিভাগীয় দায়িত্বশীল অধ্যাপক ফজলুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত জানাযা পূর্ব সমাবেশে বক্তব্য রাখেন সিলেট সিটি মেয়র আরিফুল হক চৌধুরী, বিএনপির সিলেট মহানগর সভাপতি এমএ হক, জামায়াতের সিলেট মহানগর শাখার ভারপ্রাপ্ত আমীর ডাঃ সায়েফ আহমদ, সিলেট জেলা দক্ষিণ আমীর মাওলানা হাবিবুর রহমান, সিলেট জেলা উত্তর আমীর হাফিজ মাওলানা আনওয়ার হোসাইন খান, সিলেট মহানগর নায়েবে আমীর হাফিজ আব্দুল হাই হারুন, সিলেটে জেলা দক্ষিণের নায়েবে আমীর অধ্যাপক আব্দুল হান্নান, ছাত্রশিবিরের সিলেট মহানগর সভাপতি আনওয়ারুল ওয়াদুদ টিপু, শাবিপ্রবি সভাপতি হোসাইন আহমদ প্রমূখ। এতে উপস্থিত ছিলেন সাবেক এমপি দিলদার হোসেন সেলিম, বিএনপি নেতা নাসিম হোসাইন, দক্ষিণ সুরমা উপজেলা পরিষদের চেয়ারম্যান মাওলানা লোকমান আহমদ, কাউন্সিলর কয়েস লোদী, জৈন্তাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান জয়নাল আবেদীন, ইসলামী ঐক্যজোট নেতা মুফতী ফয়জুল হক, খেলাফত মজলিশ নেতা আব্দুল হান্নান তাপাদার, জাগপা সভাপতি মকসুদ হোসেন প্রমূখ। সভায় বক্তারা বলেন শোককে শক্তিতে রূপান্তরিত করে আব্দুল কাদের মোল্লার রক্তের বদলা নিতে হবে। এদেশের জমিনে তার শাহাদাতের বিনিময়ে ইসলামী বিপ্লব সাধন করতে হবে।
সিলেট আলীয়া মাঠে জামায়াতনেতা শহীদ আব্দুল কাদের মোল্লার গায়েবানা জানাযা অনুষ্ঠিতঃ শোককে শক্তিতে পরিণত করার আহ্বান
303
previous post
