সিলেটে ঢাবি’র স্বতন্ত্র জোটের রিলিফ বিতরণ

by News Room

সিলেটের জৈন্তাপুর উপজেলার শুকইনপুর গ্রামে বাংলাদেশে তৃতীয় ধারার সম্পুর্ণ লেজুড়বৃত্তিমুক্ত স্বাধীন রাজনৈতিক সংগঠন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক নির্দলীয় ছাত্ররাজনীতির অন্যতম প্লাটফর্ম “স্বতন্ত্র জোট” অভাবী, গরীব ও অসহায়দের মাঝে রিলিফ বিতরণ করেছে।
আজ সোমবার দুপুর ১২ টায় স্থানীয় শুকইনপুর ফরফরা সরকারী প্রাথমিক বিদ্যালয় প্রাংগনে উক্ত ত্রাণ বিতরণ কার্যক্রম সম্পন্ন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন সিলেট অনলাইন প্রেসক্লাবের সহ সভাপতি ও বৃহত্তর জৈন্তিয়া কল্যাণ পরিষদের চেয়ারম্যান গোলজার আহমদ হেলাল, দৈনিক আলোকিত সিলেটের নিজস্ব আলোকচিত্র সাংবাদিক হুসেইন মিয়া, স্বেচ্ছাসেবক মুহাম্মদ জাকারিয়া, মুরাদ হোসেন প্রমুখ।
স্বতন্ত্র জোটের পক্ষ থেকে এলাকার অসহায় দৃষ্টিপ্রতিবন্ধী, বাক শ্রবণ প্রতিবন্ধী, বিধবা ও বয়স্ক অসহায় নারী, ইয়াতীম, বেকার ও কর্মহীন অভাবী ও দুঃস্থদের মাঝে নিত্যপ্রয়োজনীয় খাদ্য ও দ্রব্য সামগ্রী (চাল, ডাল, তেল, আলু, পিয়াজ, লবণ, সাবান ইত্যাদি) প্রদান করা হয়।
উল্লেখ্য খাদ্য সামগ্রী গুলো বাড়ি বাড়ি পৌঁছানোর কথা ছিল।কিন্তু ঈদের দিন থেকে প্রবল ভারী বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে সীমান্তবর্তী দু’ উপজেলা জৈন্তাপুর ও গোয়াইনঘাটের বিস্তীর্ণ এলাকা পানিতে তলিয়ে যায়।বন্যার পানি কিছুটা কমলেও গ্রামের অভ্যন্তরের পিচ্ছিল ও কর্দমাক্ত রাস্তাগুলোতে চলাচল করা খুব কঠিন।তাই স্কুল প্রাংগনে যথাসাধ্য সামাজিক দূরত্ব বজায় রেখে রিলিফ ওয়ার্ক অনুষ্ঠিত হয়।

You may also like

Leave a Comment