বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীতে জেলা মহিলা আওয়ামী লীগের মিলাদ ও দোয়া মাহফিল

by News Room

সিলেট জেলা মহিলা আওয়ামী লীগের উদ্যোগে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৮ মার্চ) বাদ আসর নগরীর মিরাবাজারস্থ মৌসুমী আবাসিক এলাকায় এ মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
মিলাদ ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন জেলা মহিলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি আলহাজ্ব সালমা বাসিত, সাধারণ সম্পাদক সিসিক কাউন্সিলর এডভোকেট সালমা সুলতানা সহ-সভাপতি বিলকিস নূর, জেলা আওয়ামীলীগের সাবেক মহিলা বিষয়ক সম্পাদিকা নাজনীন হোসেন, আছিয়া শিকদার, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান, সাংগঠনিক সম্পাদক আমাতুজ জাহুরা রওশন জেবীন রুবা, যুগ্ম সাধারণ সম্পাদক হেলেন আহমদ, মাধুরী গুণ,তথ্য বিষয়ক সম্পাদক সাজেদা পারভীন, জাহানারা খানম মিলন, শামসুন্নাহার বেগম, নুরুন্নাহার, হেলেন জামান,নাসরিন বেগম, লিপি রানী বনিক প্রমুখ।
অনুষ্ঠানে শেষে বঙ্গবন্ধুর রুহের মাগফিরাত কামনা ও করোনা ভাইরাস থেকে দেশ ও জাতিকে রক্ষার জন্য বিশেষ মোনাজাত করা হয়। দোয়া পরিচালনা করেন এডভোকেট সালমা সুলতানা।

You may also like

Leave a Comment