এম. এ ওয়াহিদ চৌধুরীঃ আমাদের ডাক’র সম্পাদক ও বাংলাদেশ বিচিত্রা’র সিলেট প্রতিনিধি কবি আলিম উদ্দিন আলমের শ্বশুর জকিগঞ্জ উপজেলার ৯ নং মানিকপুর ইউনিয়নের বাল্লাহ নিবাসী হাজী রিয়াজ উদ্দিন তালুকদার (৭০) ১২ই মার্চ বৃহস্পতিবার সকাল ৯ ঘটিকার সময় চট্টগ্রামে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। ইন্নালিল্লাহি……রাজিউন। তার মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জ্ঞাপন করেছেন সিলেট মহানগর আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন আহমদ, সিলেট মেট্রোপলিটন পুলিশের উপ- পুলিশ কমিশনার (ট্রাফিক) ফয়সাল মাহমুদ, দৈনিক সিলেটের ডাক’র নির্বাহী সম্পাদক বিশিষ্ট সাংবাদিক আবদুল হামিদ মানিক, জকিগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ইকবাল আহমদ তাপাদার,সিলেট সিটি কর্পোরেশনের সাবেক কাউন্সিলর ও নজরুল একাডেমী’র সভাপতি সৈয়দ মিসবাহ উদ্দিন,আমাদের ডাক এর প্রধান উপদেষ্টা সাংবাদিক আফতাব চৌধুরী, জকিগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাওলানা এম. এ সবুর, জকিগঞ্জ গুণীজন সংবর্ধনা পরিষদের সাধারণ সম্পাদক মাওলানা মোহাম্মদ মুখলিছুর রহমান, বাংলাদেশ আঞ্জুমানে আল-ইসলাহ’র সিলেট মহানগরীর সাধারণ সম্পাদক আজির উদ্দিন পাশা, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন সিলেট মহানগরীর সভাপতি শাহজাহান আলী, বাংলাদেশ বিচিত্রা’র সম্পাদক আলাউদ্দিন আল আজাদ, সিলেট অনলাইন জার্নালিস্ট স্যোসাল সোসাইটির সহ সভাপতি এম. এ ওয়াহিদ চৌধুরী, সাপ্তাহিক জকিগঞ্জের ডাক’র সম্পাদক ও প্রকাশক সাংবাদিক রায়হান আহমদ রেহান, উপশহরস্ত শাহজালাল মডেল মাদরাসার ম্যানেজিং ডিরেক্টর মাওলানা মোঃ আব্দুল মুকিত, বাংলাদেশ আঞ্জুমান আল-ইসলাহ’র সিলেট মহানগরীর ২২ নং ওয়াডের সভাপতি মাওলানা মোস্তাক আহমদ চৌধুরী, সিলেট মহানগর ছাত্রলীগের প্রতিষ্ঠাতা সদস্য জাকিরুল আলম জাকির। আরো শোক প্রকাশ করেছেন বাংলাদেশ বিচিত্রা পাঠক ফোরাম সিলেটের উপদেষ্টা মাহফুজ আহমদ, সাধারণ সম্পাদক মাওলানা হুসাইন আহমদ, সাহিত্য সম্পাদক আহমেদ ছাকিব চৌধুরী সহ আরো অনেকেই এক শোক বার্তায় মরহুমের আত্মার মাগফিরাত কামনা করে
শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন।
কবি আলিম উদ্দিন আলম’ র শ্বশুর রিয়াজ উদ্দিনের মৃত্যুতে শোক প্রকাশ
177
