ফেঞ্চুগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে গত শুক্রবার ২১-শে ফেব্রুয়ারী এক আলোচনা সভা উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার এ.এস.এম জাহিদুর রহমানের সভাপতিত্বে উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক শহিদুজ্জামানের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট-৩ আসনের এম.পি ধর্ম ও বাণিজ্য মন্ত্রণালয় সংসদীয় স্থায়ী কমিটির সদস্য মাহমুদ উস-সামাদ চৌধুরী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন- উপজেলা পরিষদের চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব নুরুল ইসলাম, ভাইস চেয়ারম্যান জাহিরুল ইসলাম মুরাদ, মহিলা ভাইস চেয়ারম্যান সেলিনা ইয়াসমিন, উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ কামরুজ্জামান, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল আউয়াল কয়েস, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আকরাম হোসেন সহ প্রশাসনের বিভিন্ন বিভাগের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
পরে প্রধান অতিথি শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বিভিন্ন প্রতিযোগীতায় বিজয়ী শিক্ষার্থীদের মধ্যে পুরষ্কার প্রদান করেন। বিজ্ঞপ্তি
ফেঞ্চুগঞ্জ উপজেলা প্রশাসনের শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন
202
previous post
