আইনজীবীদের সঙ্গে বাবা দেখা করতে চান: হাসান জামিল

by News Room

নিজস্ব প্রতিবেদক:ঢাকা কেন্দ্রীয় কারাগারে কাদের মোল্লার সঙ্গে দেখা করেছেন স্বজনরা। সন্ধ্যা সোয়া ছয়টার  দিকে তারা ঢাকা কেন্দ্রীয় কারাগারে পৌঁছান।  কারাগারের ভেতর থেকে বের হয়ে আসেন সোয়া সাতটার দিকে।

কাদের মোল্লার বড় ছেলে হাসান জামিল বাবার বরাত দিয়ে গণমাধ্যমে বলেছেন, “বাবা বলেছেন, রিভিউ আবেদন খারিজ হয়ে যাওয়ার পর মার্সি পিটিশনের জন্য সাতদিন সময় আছে।”

হাসান জামিল আরো বলেন, “সাতদিনের মধ্যে বাবা তার আইনজীবীদের সঙ্গে দেখা করবেন। মার্সি পিটিশন করবেন কি না এ ব্যাপারে বাবা তার সিদ্ধান্ত আইনজীবীদের জানাবেন।”

কাদের মোল্লার স্ত্রী সানোয়ারা জাহান, বড় ছেলে হাসান জামিল, ছোট ছেলে হাসান মওদুদসহ পরিবারের মোট ১০ সদস্য বৃহস্পতিবার সন্ধ্যায় কারাগারে যান।বৃহস্পতিবার সন্ধ্যা ছয়টা ২০ মিনিটে তারা কারাগারে পৌঁছান।

You may also like

Leave a Comment