কমরেড অমল সেনের মৃত্যু বার্ষিকী শুক্রবার

by News Room


উপমহাদেশের কমিউনিস্ট আন্দোলনের অন্যতম পথিকৃৎ, তেভাগা আন্দোলনের নেতা, মুক্তিযুদ্ধের সংগঠক, আজীবন বিপ্লবী, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি প্রয়াত কমরেড অমল সেন এর ১৭তম মৃত্যু বার্ষিকী ১৭ জানুয়ারী শুক্রবার।
কমরেড অমল সেন এর মৃত্যু বার্ষিকী উপলক্ষে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সিলেট জেলা কমিটির উদ্যোগে ‘জনগণের বিকল্প শক্তি গড়ে তোল’ শীর্ষক আলোচনা সভা আজ শুক্রবার বিকাল ২.৩০ মিনিটে সিলেট কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদ এর সাহিত্য কক্ষে অনুষ্ঠিত হবে।
অনুষ্ঠানে পার্টির, ছাত্র মৈত্রী, যুব মৈত্রী, নারী মুক্তি, শ্রমিক ফেডারেশনসহ সর্বস্তরের জনগণকে উপস্থিত থাকার জন্য বিশেষ ভাবে অনুরোধ করেছেন পার্টির কেন্দ্রীয় সদস্য ও সিলেট জেলার সংগ্রামী সভাপতি কমরেড সিকান্দার আলী।

You may also like

Leave a Comment