মানুষের জন্য কাজ করলে সমাজ দেশ উপকৃত হয়

by News Room



সু-শাসনের জন্য নাগরিক, সুজন সিলেটের সভাপতি ফারুক মাহমুদ চৌধুরী বলেছেন, মানুষের জন্য কাজ করলে সমাজ ও দেশ উপকৃত হয়। সমাজসেবামূলক কাজে এগিয়ে আসলে যুবক তরুণরা খারাপ কাজ থেকে বিরত থাকে। যুবকরা ঐক্যবদ্ধ থাকলে অপরাধ প্রবণতা ও কমে আসে। তিনি বুধবার দুুপরে বিশ্বনাথের মুন্সিবাজারে সততা ফ্রেন্ডস সোসাইটির উদ্যোগে ফ্রি খৎনা ক্যাম্পের উদ্ভোধনী অনুষ্টানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন।
সততা ফ্রেন্ডস সোসাইটির সভাপতি দেলোয়ার হোসেন খোয়াজের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদের পরিচালনায় অনুষ্টানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিশিষ্ট শিক্ষানুরাগী ড. নুুরল ইসলাম বাবুল, লালাবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পীর ফয়জুল হক ইকবাল, সাবেক চেয়ারম্যান খায়রুল আফিয়ান চৌধুরী ও এডভোকেট নজমুল ইসলাম। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মুন্সির বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি সাইস্তা মিয়া, সমাজসেবী আলা উদ্দিন চৌধুরী, সোসাইটির সহ সভাপতি আলী হোসেন, আনোয়ার হোসেন আলী, ফয়ছল হোসেন প্রমুখ। বিজ্ঞপ্তি

You may also like

Leave a Comment