379
ডেস্ক: দেশের অষ্টম ভেন্যু হিসেবে অভিষেক হলো সিলেট আর্ন্তজাতিক ক্রিকেট স্টেডিয়ামের। বাংলাদেশ-জিম্বাবুয়ের টেস্ট ম্যাচ শুরুর আগে ব্যাতিক্রম ধর্মী ঘণ্টা বাজিয়ে স্টেডিয়ামের টেস্ট ক্রিকেটে পথচলা শুরু করেন আইসিসি ট্রফি জয়ী বাংলাদেশের সাবেক অধিনায়ক আকরাম খান ।
ঘণ্টা বাজিয়ে টেস্ট ম্যাচের শুরু এমন রীতি প্রথম দেখা যায় একযুগ আগে ক্রিকেটের মক্কাখ্যাত লর্ডস গ্রাউন্ডে টেস্ট শুরুর আগে ঘণ্টা বাজানোর রীতি । কলকাতার ইডেন গার্ডেনও সেটি অনুসরণ করছে ২০১৬ সাল থেকে। পৃথিবীর তৃতীয় স্টেডিয়াম হিসেবে এমনটি হয়েছে সিলেট আর্ন্তজাতিক ক্রিকেট স্টেডিয়ামে । তবে অন্য দুটি ভেন্যুতে তাদের অভিষেক ম্যাচে এমনটি ঘটেনি। তাই অভিষেক ম্যাচের দিক দিয়ে ঘন্টা প্রথম বাজলো সিলেটের ভেন্যুটিতে ।
