173
নিউজ ডেস্ক : সিলেটের দক্ষিণ সুরমা উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী খালেদ আহমদসহ সড়ক দুর্ঘটনায় চারজন আহত হয়েছেন। বুধবার বিকেল ৫টায় দক্ষিণ সুরমার বাইপাসস্থ তারানা সিএনজি ফিলিং স্টেশনের সামনে এ দুর্ঘটনা ঘটে। আহতদেরকে নর্থ ইস্ট মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহতরা হলেন- দক্ষিণ সুরমা উপজেলা পরিষদ নির্বাচনের চেয়ারম্যান পদপ্রার্থী খালেদ আহমদ, দাউদপুর ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য সুরুজ আলী, আবদুল হাসিম ও মনির উদ্দিন আহমদ একাডেমির ভাইস চেয়ারম্যান নূরুল ইসলাম।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়- বাইপাস তারানা সিএনজি ফিলিং স্টেশনের সামনে একটি ট্রাক (ঢাকা মেট্রো ট ১৪-৭১৯৭) খালেদ আহমদকে বহনকারী মাইক্রোবাসকে ধাক্কা দেয়। এতে মাইক্রোবাসের ভেতরে থাকা চেয়ারম্যান প্রার্থী খালেদসহ চারজন আহত হন।
দক্ষিণ সুরমা থানার এএসআই হাসান জানান- দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ট্রাক ও মাইক্রোবাস জব্দ করা হয়েছে।
