নিজস্ব প্রতিবেদক:সিলেট জেলা আইনজীবি সমিতির নবনির্বাচিত সভাপতি এ্যাডভোকেট রুহুল আনাম চৌধুরী মিন্টু বলেছেন আইন পেশায় প্রতিষ্ঠিত হতে সর্বোচ্চ মানের ডিগ্রী অর্জনের বিকল্প নেই। তিনি বলেন, আইন পেশা একটি স্বাধীন ও মহৎ পেশা। এ পেশার মাধ্যমে সাধারণ জনগণের সেবার পাশাপাশি ক্ষতিগ্রস্থ ব্যক্তিদের আইনী সহযোগীতা প্রদান করা যায়। বর্তমানে এ পেশার দিকে তরুণ প্রজন্মের আগ্রহ বাড়ছে। কিন্তু ভাল মানের প্রতিষ্ঠান কিংবা ভাল মানের ডিগ্রী অর্জনের সঠিক পথ নির্দেশ খুব কমই লক্ষ্য করা যাচ্ছে। এদিক দিয়ে পিএলইএ এর সহায়তায় ইংল্যা-ের বার ষ্ট্যা-ার্ড বোর্ড এর বার ট্রান্সফার টেস্ট (বিটিটি) কোর্স সম্পন্নের মাধ্যমে বার এট-ল ডিগ্রী অর্জনের মোক্ষম সুযোগ আমাদের রয়েছে। আমি নবীন আইনজীবিদেরকে এ ডিগ্রী অর্জনে উৎসাহিত করছি।
এ্যাডভোকেট রুহুল আনাম চৌধুরী মিন্টু গতকাল শনিবার প্রফেশনাল লিগ্যাল এডুকেশন একাডেমী (পিএলইএ) এর উদ্যোগে সিলেট জেলা বার মিলনায়তনে আয়োজিত বার ট্রান্সফার টেস্ট (বিটিটি) শীর্ষক এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
পিএলইএ-এর হেড অব বিজনেস ডেভলাপমেন্ট ব্যারিস্টার আলতাফ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে বিটিটি শীর্ষক মূল প্রোগ্রাম উপস্থাপন করেন পিএলইএ- এর ডিরেক্টর অব স্টাডিজ ব্যারিষ্টার নিয়াজ মোর্শেদ সাগর। এতে আরো বক্তব্য রাখেন পিএলইএ-এর সিলেট ক্যাম্পাসের ডিরেক্টর মোহাম্মদ মাহবুবুল আলম ও গোলজার আহমদ হেলাল। সেমিনারে নবীন ও প্রবীণ আইনজীবি সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।
পিএলইএ এর উদ্যোগে সিলেটে বিটিটি শীর্ষক সেমিনার অনুষ্ঠিত আইন পেশায় প্রতিষ্ঠিত হতে সর্বোচ্চ মানের ডিগ্রী অর্জনের বিকল্প নেই: এ্যাডভোকেট রুহুল আনাম চৌধুরী মিন্টু
280
previous post
