সিলেটে বাংলা বানান শুদ্ধি অভিযানে কাকতাড়ুয়া

by News Room
নিজস্ব প্রতিবেদক:কাকতাড়ুয়ার আয়োজনে বাংলা বানান শুদ্ধি অভিযানে নেমেছে একদল তরুণ। শনিবার তারা সিলেট নগরীর শিবগঞ্জ থেকে জিন্দাবাজার পর্যন্ত বিভিন্ন দোকান, বিলবোর্ড, সাইনবোর্ড, সরকারি, আধা-সরকারি, বেসরকারি অফিস, কারখানার নাম ফলকে বাংলা বানানগুলো শুদ্ধ করে দেয়।
সিলেট কৃষি বিশাববিদ্যালয়ের জনসংযোগ ও প্রকাশনা বিভাগের প্রশাসনিক কর্মকর্তা খলিলুর রহমান ফয়সালে নেতৃত্বে বাংলা বানান শুদ্ধি অভিযানে ছিলেন গোলাম সারোয়ার শুভ, স্বরুপ বড়ুয়া , অভিজিৎ পাল, সুনন্দা দত্ত, ফাতেমা তুজ জোহরা দিয়া, জহির রায়হান, শরীফুল ইসলাম, মেমিতা মেমি, অভি রহমান, মুহিব হাসান রোজি, তানজিয়া বিনতে হাই, জান্নাতুন নাঈম ও রিতা  আক্তার।

নগরীতে বাংলা বানানগুলো শুদ্ধ অভিযানে ব্যাপারে সিলেট কৃষি বিশাববিদ্যালয়ের জনসংযোগ ও প্রকাশনা বিভাগের প্রশাসনিক কর্মকর্তা খলিলুর রহমান ফয়সাল বলেন, রাস্তার পাশে বা এক দোকান থেকে অন্য দোকানে যাই আমরা।

দোকানের মালিকের অনুমতি নেওয়ার অভিজ্ঞতার কথা তিনি এ ভাবে বলেন, সামনের সাইন বোর্ডের এই বাংলা বানানটি ভুল, আমরা রং তুলি সাথে নিয়ে এসেছি। অনুমতি দিলে ঠিক করতে চাই। কেউ বা তেড়ে এসেছে। কেউ বিদায় হও এখান থেকে, পাগল কোথাকার! পাগলের দল থামে না।

কেউ অনিচ্ছা সত্ত্বেও বলেন ঠিক করো। কেউবা টুল এগিয়ে দে, কেউ চা বিস্কিট খাওয়ায়। রোদে পোড়া শুকনো মুখগুলো দেখে মায়া লাগে কারো।

You may also like

Leave a Comment