203
নিজসব প্রতিবেদক:জামায়াতের কেনদ্রীয় মজলিশে শুরা সদস্য ,সিলেট অঞ্চল সেক্রেটারী ওসিলেট উত্তর জেলা শাখার সাবেক আমির ও বিশিষ্ট সমাজসেবী প্রবীণ রাজনীতিবিদ আজিজুর রশিদ চৌধুরী বাবুল (৭০) ইন্তেকাল করেছেন।(ইন্নালিল্লা….রাজেউন)। শুক্রবার সকাল ৬টা ২০ মিনিটের সময় নগরীর ইবনেসিনা হাসপাতালে তিনি ইন্তেকাল করেন। দীর্ঘ দিন থেকে আজিজুর রশিদ চৌধুরী অসুস্থ ছিলেন। বৃহস্পতিবার থেকে তাকে লাইফ সাপোর্টে রাখা হয়েছিলো । মুত্যুকালে তিনি স্ত্রী, ৩ ছেলে ৩ মেয়ে রেখে গেছেন। জামায়াত নেতা আজিজুর রশীদ চৌধুরীর নামাজে জানাযা আজ বিকাল সাড়ে ৪টায় সিলেট সরকারী আলীয়া মাদ্রাসা মাঠে অনুষ্টিত হবে। সুনামগঞ্জ এর ঐতিহ্যবাহি ভাটিপাড়ার বনেদি পরিবারের এ সন্তান আমৃত্যু ইসলামী আন্দোলনের সাথ যুক্ত ছিলেন।
