192
ডেস্ক রিপোর্ট:সিলেট সিটি করপোরেশনের সাবেক নারী কাউন্সিলর ও মহিলা দলের কেন্দ্রীয় নেত্রী শাহানা বেগম শানুর ছেলে সোহান ইসলাম (১৮) খুন হয়েছেন। সে মদন মোহন বিশ্ববিদ্যালয় কলেজের মানবিক বিভাগের একাদশ শ্রেণীর ছাত্র ও খুলিয়াপাড়া ৫২/৪ নম্বর বাসার তাজুল ইসলামের ছেলে। রবিবার বেলা আড়াইটায় কুয়ারপাড়ে এ হত্যাকান্ডের ঘটনা ঘটে।
সোহানের বাবা তাজুল ইসলাম জানান, সিলেট নগরীর জিন্দাবাজার সরকারী প্রাথমিক বিদ্যালয় থেকে ছোট বোন নুশরাত জাহান স্বর্ণাকে নিয়ে খুলিয়াপাড়স্থ বাসায় ফিরছিল সোহান। লামাবাজার পুলিশ ফাঁড়ির কাছে আসার পর সাবেক কাউন্সিলর প্রার্থী গুলজার আহমদ ও ছাত্রদল নেতা ইঙ্গুলাল রোর্ডের শাকিলের নেতৃত্বে ১৫-২০ জন তার গতিরোধ করে মোবাইল ফোন ছিনিয়ে নেয়। পরে সোহানকে উপর্যুপরি ছুরিকাঘাত করে পালিয়ে যায়।

আশঙ্কাজনক অবস্থায় তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
সিলেট কোতোয়ালী থানার ওসি আতাউর রহমান জানান- হত্যাকান্ডের ঘটনায় এলাকায় চিরুণী অভিযান চলছে।