বিশ্বনাথে ক্ষুদে ডাক্তার কর্মকৌশল বাস্তবায়ন কর্মসূচির উদ্বোধন

by News Room
সিলেটের খবর ডেস্ক:সিলেটের বিশ্বনাথে ‘ক্ষুদে ডাক্তার কর্মকৌশল বাস্তবায়ন কর্মসূচির উদ্বোধন হয়েছে।

এস.এম.সির উদ্যোগে শনিবার সকালে উপজেলা সদরস্থ বিশ্বনাথ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কর্মসূচির উদ্বোধন হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সোনামনি চাকমা।

বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি বাবুল আখতারের সভাপতিত্বে ও প্রধান শিক্ষক কবির উদ্দিনের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা শিক্ষা কর্মকর্তা চিন্তাহরণ দাশ, ভারপ্রাপ্ত উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মোহাম্মদ আবদুল্ল¬াহ, বিদ্যালয় পরিচালনা কমিটির সহ সভাপতি মঈন উদ্দিন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্বনাথ প্রেসক্লাবের সদস্য প্রনঞ্জয় বৈদ্য অপু, মোহাম্মদ আলী শিপন, রফিকুল ইসলাম কামাল, শফিকুল ইসলাম শফিক, উপজেলা শ্রমিকলীগের প্রচার সম্পাদক হারান দেসহ বিদ্যালয়ের ক্ষুদে ডাক্তার ও শিক্ষার্থীরা।

শুরুতে কোরআন তেলাওয়াত করেন বিদ্যালয়ের ছাত্র তুষার আহমদ।

You may also like

Leave a Comment