কিশোর-কিশোরীদের শিক্ষা, জীবন-দক্ষতা ও স্বাস্থ্যের উপর নির্ভর করছে আমাদের দেশের ভবিষ্যৎ

by News Room

আমাদের দেশের ভবিষ্যৎ বাংলাদেশের মোট জনসংখ্যার প্রায় এক-চতুর্থাংশ কিশোর-কিশোরী। এ কিশোর-কিশোরীদের শিক্ষা,  জীবন-দক্ষতা ও স্বাস্থ্যের উপর নির্ভর করছে আমাদের দেশের ভবিষ্যৎ। বয়ঃসন্ধিকালে মানুষের শরীরে ও মনে নানা ধরনের পরিবর্তন হতে শুরু করে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে, ১০-১৯ বছর বয়স পর্যন্ত সময়কে কৈশোর বলে। কৈশোর কৌতুহলের বয়স। এ বয়সে জানা-অজানা বিভিন্ন বিষয়ে কৌতুহল থাকে, জানতে ইচ্ছা করে। গতকাল বৃহস্পতিবার সূর্যের হাসি ক্লিনিক দক্ষিণ সুরমা শাখার উদ্যোগে লতিফা-শফি চৌধুরী মহিলা ডিগ্রি কলেজে কিশোর-কিশোরীদের স্বাস্থ্য বিষয়ক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
অনুষ্টানের শুরুতে ভিডিও প্রেজেন্টেশনের মাধ্যমে কিশোর-কিশোরীদের স্বাস্থ্যসেবার বিভিন্ন দিক তুলে ধরা হয়। এ সময় বয়ঃসন্ধিকাল, শারীরিক গঠন ও বৃদ্ধির জন্য করণীয়, পুষ্টিকর খাবার, পরিষ্কার-পরিচ্ছন্ন থাকার প্রয়োজনীয়তা, বিয়ে এখনই নয়, অল্প বয়সে বিয়ে না করার কারণ, যৌন নিপীড়ন ও নির্যাতন বলতে যা বোঝায়, যৌন নিপীড়ন থেকে কিশোর-কিশোরীরা নিজেকে রক্ষা করবে যেভাবে, কিশোর-কিশোরীদের ক্ষেত্রে বাবা-মায়ের ভুমিকা, সঠেক পথে চলতে, সুখী জীবন গড়তে, জীবনে প্রতিষ্ঠিত হতে যা মেনে চলার প্রয়োজন ইত্যাদি বিষয় উপস্থাপন করা হয়।
কলেজের অধ্যক্ষ মোঃ আমিরুল আলম খানের সভাপতিত্বে ও ক্লিনিক ম্যানেজার ফয়ছল আহমদের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন, সীমান্তিকের চেয়ারপার্সন অধ্যক্ষ মাজেদ আহমদ চঞ্চল, সীমান্তিক এক্সিকিউটিভ কমিটির প্রেসিডেন্ট আব্দুল আহাদ চৌধুরী, দক্ষিণ সুরমা উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান এমাদ উদ্দিন নাসিরী, দক্ষিণ সুরমা উপজেলা যুবলীগের যুগ্ন আহ্বায়ক সোহেল আহমদ, যুব সংগঠক ও সমাজকর্মী শাহীন আহমদ, সীমান্তিক কেন্দ্রীয় কমিটির সদস্য সেলিম আহমদ, ফাইন্যান্স এন্ড এডমিন ম্যানেজার লুৎফর রহমান, সিলেট আইএলও একাডেমীর শিক্ষক নজরুল ইসলাম, কলেজের সহকারী অধ্যাপক মোহাম্মদ মহিউদ্দিন প্রমুখ।
এসময় উপস্থিত ছিলেন কলেজের সহকারী অধ্যাপক মোহাম্মদ আবু হানিফ,  সহকারী অধ্যাপক  মোঃ মিজানুল কবির, সহকারী অধ্যাপক মোঃ ফখরুল ওয়াহেদ চৌধুরী, প্রদর্শক সাদেকুল ইসলাম, ইসলামিক ফাউন্ডেশনের মাষ্টার ট্রেইনার হাফিজ আব্দুল আহাদ, সাংবাদিক ইজাজুর রহমান, কেশর খালী স্পোর্টিং ক্লাবের সভাপতি কয়েছ আহমদ, বাবুল আহমদ প্রমুখ। সভাশেষে ‘নিরাপদ মাতৃত্ব’ বিষয়ক রচনা প্রতিযোগীতার বিজয়ীদের মধ্যে সনদ ও প্রাইজবন্ড তুলে দেন অতিথিবৃন্দ।

You may also like

Leave a Comment