গোয়াইনঘাটে শিক্ষকের বিরোদ্ধে জেলা ও উপজেলা শিক্ষা কর্মকর্তার নিকট লিখিত অভিযোগ দায়ের

by News Room

গোয়াইনঘাট (সিলেট) থেকে নিজস্ব সংবাদদাতাঃ গোয়াইনঘাটে ফতেপুর ইউনিয়নের বানীগ্রাম সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক এনামুল হক‘র বিরোদ্ধে কাশ ফাকি দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। এব্যাপারে এলাকাবাসীর শতাধিক লোকজন সাক্ষরিত লিখিত অভিযোগ সিলেট জেলা ও গোয়াইনঘাট উপজেলা শিক্ষা কর্মকর্তার বরাবরে দায়ের করেছেন। অভিযোগ সুত্রে জানাগেছে বানীগ্রাম সরকারী প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক এনামুল হক যোদানের পর থেকে বিভিন্ন অজুহাতে বিদ্যালয়ে অনুপস্থিত থাকেন এবং প্রায়ই এলাকায় বিভিন্ন দাঙ্গা হাঙ্গামায় সম্পৃক্ত থাকেন। এতে করে গোয়াইনঘাট থানায় একাধিক মামলা রয়েছে অভিযুক্ত ঐ শিক্ষক‘র উপর। বর্তমানে একটি মামলায় আদালতে হাজিরা দিতে গেলে আদালত তার জামিন না মঞ্জুর করলে তিনি এখন কারাগারে আছন, গোয়াইনঘাট থানার মামলা নং (২১) তাং-২৪-০৪-১৫ইং। এতে প্রতিষ্টানসহ শিক্ষার্থীদের পাঠদানে ব্যাহত ঘটছে। তাই ঐ অভিযুক্ত শিক্ষক‘কে অনত্রে বদলীর দাবি জানান এলাকাবাসী। এব্যাপারে জানতে চাইলে গোয়াইনঘাট উপজেলা (ভারপ্রাপ্ত) শিক্ষা কর্মকর্তা রফিকুল ইসলাম জানান লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষ  এবং উর্দ্ধোতন কর্মকর্তাদের সাথে আলাপ করে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।

You may also like

Leave a Comment