মুজাহিদের রায় প্রত্যাখান করে সিলেট সদর জামায়াতের বিক্ষোভ

by News Room

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারী জেনারেল আলী আহসান মোহাম্মদ মুজাহিদকে দেয়া ট্রাইব্যুনালের রায় প্রত্যাখান করে তাৎক্ষনিক ভাবে বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী সিলেট সদর উপজেলা শাখা।
মঙ্গলবার দুপুরে সিলেট শহরতলীর লামাকাজী এলাকায় উপজেলা আমীর সুলতান খানের সভাপতিত্বে ও সহকারী সেক্রেটারী নাজির উদ্দিনের পরিচালনায় অনুষ্ঠিত মিছিল পরবর্তী সভায় বক্তব্য রাখেন উপজেলা সেক্রেটারী আব্দুল লতিফ লালা মেম্বার, কান্দিগাঁও ইউনিয়ন আমীর নজরুল ইসলাম ফারুক, জালালাবাদ ইউনিয়ন আমীর ডা: আতিকুর রহমান, জামায়াতনেতা আব্দুল আলী, ছাত্রশিবির জালালাবাদ থানা পশ্চিম সভাপতি সুমন আহমদ, সদর দক্ষিণ সভাপতি আহমদ মাসুম, জামায়াতনেতা আব্দুস সামাদ, আব্দুল আজিজ, লোকমান আহমদ, ছাত্রনেতা তারেক হোসাইন, আব্দুল হামিদ, জুয়েল আহমদ, আব্দুল্লাহ আল-মাহমুদ প্রমূখ। বিজ্ঞপ্তি

You may also like

Leave a Comment