নর্থইষ্ট মেডিকেল কলেজের প্রিন্সিপাল ডাঃ মোঃ নূরুল আম্বিয়া চৌধুরী বলেছেন, একজন মুমূর্ষূ রোগীর জীবন বাঁচাতে রক্ত দানের বিকল্প নেই। রক্ত দিয়ে জীবন বাঁচানো একটি মহৎ কাজ। রক্ত দান করলে শরীরিক কোন ক্ষতি হয় না বরং যে দান করে তার শরীর আরো সুস্থ থাকে। একজন সুস্থ মানুষ বছরে ৩ বার রক্ত দান করতে পারে। তিনি আরো বলেন, স্বেচ্ছাসেবী সংগঠন জীবন মানুষের জীবন বাঁচাতে আন্তরিকতার সাথে কাজ করে যাচ্ছে।
তিনি রোববার সকালে বিশ্ব রক্তদাতা দিবস উপলক্ষে নর্থইষ্ট মেডিকেল কলেজের স্বেচ্ছাসেবী সংগঠন ‘জীবন’ আয়োজিত র্যালী শেষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন। সংগঠনের সভাপতি ডাঃ সোহাগ আহমদ এর সভাপতিত্বে এবং মোঃ আশ্রাফুল ইসলাম ও রেদওয়ান আল মুবিন যৌথ পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন নর্থইষ্ট মেডিকেল কলেজের প্রফেসর ডাঃ মোঃ আফজাল মিয়া। বক্তব্য রাখেন ডাঃ আব্দুল খালেক বড় ভূইয়া, ডাঃ অভিজিত পাল, ডাঃ সূচনা নাজরীন। উপস্থিত ছিলেন- রাসেল আহমেদ, অভিজাত পাল, দিবাকর পাল, স্বর্ণা চক্রবর্তী, শুভ, স্বপন, সাকিব, জাকেরান, অমি, অমিয়, তুহিন, সন্তু, সাইফুর প্রমুখ।
আলোচনা সভার আগে কলেজ ক্যাম্পাস থেকে একটি র্যালী বের হয়। র্যালী বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে কলেজ ক্যাম্পাসে এসে আলোচনা সভায় মিলিত হয়। বিজ্ঞপ্তি
নর্থইষ্ট মেডিকেল কলেজে বিশ্ব রক্তাদাতা দিবসে র্যালী ও সভা: জীবন বাঁচাতে রক্ত দানের বিকল্প নেই
147
